শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার মূল আসামী রমজান গ্রেফতার

এস ইেটচ রতন,বাগেরহাট।
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

এস ইেটচ রতন,বাগেরহাট।

বাগেরহাটের ফকিরহাটে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার মূল আসামী মো. রমজান মোড়লকে (৬১) পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাতে চট্রগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (৭ মার্চ) দুপুরে আসামীকে বাগেরহাট আদালতের মাধ্যমে করাগাওে পাঠানো হয়েছে। গ্রেফতার রমজান মোড়ল উপজেলার কামটা গ্রামের আ. মজিদ মোড়ল পাচুর ছেলে। সে ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গত ৩০ অক্টোবর সকাল ১১টার দিকে দিকে রমজান মোড়ল শিশুটিকে বাড়ি ডেকে নিয়ে ধারালো অস্ত্র (হাসুয়া) ভয় দেখিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার দিলে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে ছুটে আসলে ওই রমজান মোড়ল পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুর বাবা নিজে বাদী হয়ে রমজান মোড়লের নারী শিশু নির্যাতন দমন আইনে ফকিরহাট থানায় ধর্ষণ মামলা করেন। সে ঘটনার পর থেকে পলাতক ছিলেন। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে রমজান মোড়লকে গ্রেফতার করা হয়। #

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ