শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বাগের হাটের কচুয়া ভয়াবহ অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ভষ্মিভুত

এস এইচ রতন,বাগেরহাট।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

এস এইচ রতন,বাগেরহাট।

বাগেরহাটের কচুয়া উপজেলার ছোট আন্ধারমানিক গ্রামের বটতলা মোড়ে সোমবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ইলেকট্রনিক্স, ফিড মিল, গ্যারেজ, টেইলারিং ছাড়াও ৪টি মুদি দোকানের ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

ঘটনাস্থল পরিদর্শন করে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান জানান. সোমবার দিবাগত রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একপি দোকানে প্রথমে আগুন লাগে। পরে তা অন্য আরো ৭টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দূর্ঘটনাস্থলে আসার আগেই মালামালসহ ৮ দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেও জরুরি খাদ্য সহায়তা, কম্বল বিতরণসহ সরকারি সহায়তার আশ্বাস দেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ