শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বিরল সীমান্তে ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।

‎দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

‎ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ মার্চ ২০২৬ রাত ০৪.৩০ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ডুংডুংগী বিওপি কর্তৃক দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৪/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মেড়াগাঁও নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৪২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ত্রিশ হাজার টাকা।

‎উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

‎দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ