শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

দিরাইয়ে পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই :

সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর সহযোগিতায় উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বারটান আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান মুসফিকুছ সালেহীন। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন শরীরের সুস্থতার জন্য আমাদের ফলিত পুষ্টি জাত শাকসবজি ও খাদ্যের প্রয়োজন,আমাদের অসচেতনতার কারণে অনেক সময় ফলিত পুষ্টি জাত খাদ্য গ্রহন থেকে আমরা বঞ্চিত থাকি,আমরা ইচ্ছে করলেই সামান্য অর্থ ও কষ্টে নিজেই পুষ্টি জাত শাকসবজি ফলাতে পারি যাতে প্রচুর ভিটামিন থাকে। সরকার সকল শ্রেনির মানুষ কে পুষ্টি জাত শাকসবজি ও খাদ্য নিজে ফলাতে উদ্বুদ্ধ করতেই এ প্রশিক্ষণের আয়োজন। আজকের প্রশিক্ষণে শিক্ষক, সাংবাদিক,ইমাম, পুরোহিত সহ সকল শ্রেনি পেশার জনগন কে সম্পৃক্ত করা হয়েছে। আপনারা প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগিয়ে নিজে এবং অন্য কে ফলিত পুষ্টি জাত শাকসবজি ও খাদ্য উৎপাদনে উৎসাহিত করবেন।

আমরা সবাই নিজের সুস্বাস্থ্যের জন্য, রোগমুক্ত জীবনের জন্য নিজে সচেতন হবো এবং অন্য কে উৎসাহিত করবো। আমি আশাবাদী তিন দিনের প্রশিক্ষণ আপনাদের কে পুষ্টি জাত শাকসবজি ও খাদ্য উৎপাদনে উৎসাহিত করবে। প্রশিক্ষণে দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, শিক্ষক সুধা সিন্ধু দাস, সুমনা আচার্য্য, সহ কৃষক, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত ,নারী মাঠকর্মী,ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনি পেশার নারী পুরুষ অংশ গ্রহন করেন।প্রশিক্ষণ শেষে অতিথিদের কাছ থেকে সনদপত্র গ্রহন করেন প্রশিক্ষনার্থীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ