শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোটর মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা।

সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।

০৫ মার্চ (বৃহস্প‌তিবার) পু‌লিশ সুপা‌রের কার্যালয় সিরাজগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা মোটর মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।

সভায় ঈদকে সামনে রেখে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানজট নিরসন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ সুপার মহোদয় পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলা এবং যাত্রীদের সাথে মানবিক আচরণ করার আহ্বান জানান।

এ সময় মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের সাথে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস প্রদান করেন।

সিরাজগঞ্জ জেলা পুলিশ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ