
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: শরিফুল ইসলাম ভূঁইয়া
বাংলাদেশ জামায়াত ইসলামী রামগঞ্জ উপজেলার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ ক্যাপসিকাম রেস্টুরেন্টে
প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর এডভোকেট হাসান বান্না, সাবেক আমীর দেওয়ান মো: ইউসুফ, মাওলানা আবু সালেহ, জেলা মজলিস সূরা সদস্য ওমর ফারুক,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, জেলা শিবির সভাপতি আরমান হোসেন সহ অনেকে।