সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

লামায় ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক জরিপের কার্যক্রম শুভ উদ্বোধন

লামা প্রতিনিধি: মো: আলী হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি: মো: আলী হোসেন

বান্দরবান জেলার লামার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে হারগাজা পশ্চিম মারমা পাড়ায় ফ্যামিলি কার্ডের জরিপ আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মঈনউদ্দীন ও লামা উপজেলা বিএনপি নেতা সহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিচালনা কমিটির উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্য সংগ্রহ কার্যক্রম চলাকালে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মঈনউদ্দীন বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তথ্য যাচাই-বাছাই কার্যক্রম আজ থেকে আগামী সোমবার পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,
“স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিদের সহায়তা নেওয়া হচ্ছে, যাতে কোনো উপকারভোগী বাদ না পড়ে।”

পরীক্ষামূলক এই ফ্যামিলি কার্ড কর্মসূচির সফলতা বা ব্যর্থতা জানতে অপেক্ষা করতে হবে। আগামী ১০ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ