সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ইফতার মাহফিল

মোঃ সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

দিনাজপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা শাখা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর জেলা শহরের ইয়াম্মি চাইনিজ রেস্টুরেন্ট-এ এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা। জেলা আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির মো. আনোয়ারুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মাইনুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খায়রাত আলী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি জাকিরুল ইসলাম, এনসিপি জেলা শাখার আহ্বায়ক শামসুল মোখতার, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, সদর উপজেলা জামায়াতের আমির প্রভাষক মেহরাব আলী, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলার সাবেক আহ্বায়ক একরামুল হক আবির প্রমুখ।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ