
শরিফুজ্জামান,নড়াইল প্রতিনিধি :
মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে লোহাগড়া বাজারে যানজট এড়াতে ব্যতিক্রমি উদ্যোগ নিলেন লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) ও যুবদল নেতা ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ বাপ্পি। প্রাচীন, ঐতিহ্যবাহী ও জনবহুল লোহাগড়া বাজারে দূরদূরান্ত থেকে ঈদ উপলক্ষে কেনাকাটা করার জন্য ক্রেতারা আসেন এই বাজারে কেনাকাটা করার জন্য। ক্রেতা সাধারণ যাতে নির্বিঘ্নে তাদের পছন্দমত ঈদের কেনাকাটা নির্বিঘ্নে করতে পারে সেই দিকটা বিবেচনা করে লোহাগড়া বণিক সমিতির সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) ও যুবদল নেতা ইঞ্জিনিয়ার রাজু আহমেদ বাপ্পি বাজারের চারপাশে বাঁশ গেড়ে এবং লোকবল দিয়ে যানজট নিয়ন্ত্রণ করেছেন যাতে করে বাজারের ভিতরে ভ্যান, ইজি বাইক, পিকআপ, নসিমন জাতীয় কোন যানবাহন বাজারে ভিতরে ঢুকে ক্রেতা সাধারণের কেনাকাটায় বিঘ্নিত না হয় সেই দিকটা বিবেচনা করেই ঐতিহ্যবাহী লোহাগড়া বাজারের লক্ষীপাশা ব্রিজ সংলগ্ন সড়কের সামনে, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সড়কের সামনে, লোহাগড়া পোদ্দার পাড়া সংলগ্ন স্বর্ণপট্টি সড়কের মুখে ও লোহাগড়ার আড়িয়ারা ভ্যানস্ট্যান্ড সড়কের মুখে বাঁশ দিয়ে এবং দুইজন করে জনবল দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করেছেন। যাতে করে ভ্যান, ইজিবাইক জাতীয় যানবাহন গুলো বাজারের ভিতরে প্রবেশ করে যানজট সৃষ্টি না করতে পারে সেই ব্যাবস্থা নেওয়া হয়েছে।
বাজার কমিটির এ মহতি ও ব্যতিক্রমি উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্থানীয়রা।
এ ব্যাপারে লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) ও যুবদল নেতা ইন্জি: রাজু আহমেদ বাপ্পী বলেন লোহাগড়া বাজারে ঈদ উপলক্ষে ক্রেতাদের ভীড় বেড়েছে। বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের নির্বিঘ্নে কেনাবেচা নিশ্চিত করতে লোহাগড়া বনিক সমবায় সমিতির পক্ষ থেকে আমি নিজে উপস্থিত থেকে বাজারের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। আজ ১০ রমজান থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ব্যাপারে লোহাগড়ার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতায় বাজারে শৃঙ্খলা বজায় থাকবে এটাই আমাদের প্রত্যাশা।
শরিফুজ্জামান
নড়াইল