সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

লোহাগড়ায় তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এ উপলক্ষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মা নামাজ আদায় শেষে লোহাগড়া বাজার কমিটির সাধারন সম্পাদক,লোহাগড়া ক্লিনিক ওনার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক যুবদল নেতা সমাজসেবক ইঞ্জি: রাজু আহম্মেদ বাপ্পীর উদ্যোগে লোহাগড়া বাজার জামে মসজিদ, লোহাগড়া কবরস্থান জামে মসজিদ, ড্রীম হেভেন জামে মসজিদ ও জয়পুর ঈদগাহ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ।

শরিফুজ্জামান
নড়াইল

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ