মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

নির্বাচনী শেষ প্রচারণায় রামগঞ্জে ধানের শীষের বিশাল গণমিছিল ও জনসভা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :মোঃশরিফুল ইসলাম ভূঁইয়া
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :মোঃশরিফুল ইসলাম ভূঁইয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ দিনের প্রচারণায় রামগঞ্জে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে এক বিশাল গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। বিকেলে রামগঞ্জ শিশু পার্ক প্রাঙ্গণে প্রথমে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম।

জনসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার চতু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, বিএনপি নেতা শাহাবুদ্দিন তুর্কি, পৌর সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব বাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার, পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজান ভুঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, রাকিব হাসানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনসভা শেষে রামগঞ্জ শিশু পার্ক থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।

শেষ দিনের এই গণমিছিল ও জনসভার মাধ্যমে রামগঞ্জে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে ব্যাপক জনসমর্থনের চিত্র ফুটে উঠেছে বলে দাবি করেন দলীয় নেতারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ