
সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে মধ্যে ৩৯ জন প্রার্থী রয়েছে তাদের মধ্যে মধ্যে মাত্র ২ জন নারী প্রার্থী। ভোটের লড়াইয়ে নেমেছেন এই দুই নারী প্রার্থী।
ইলোরা সোমার গ্রাম সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর পৌরশ শহর ৫ নং ওয়ার্ড পাড়কোলা পশ্চিমপাড়া মোহাম্মদ সাত্তার মোল্লার মেয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসসির কেন্দ্রীয় সহ সম্পাদিকা ইলোরা সোমা।
এবারের নির্বাচনে সিরাজগঞ্জে মোট প্রার্থীর মাত্র ৫ দশমিক ১২ শতাংশ নারী অংশগ্রহণ করেছেন।
তবে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো থেকে কোন নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি।
সিরাজগঞ্জ-১ আসনে গণ অধিকার পরিষদ থেকে মনোনীত হয়ে ট্রাক প্রতিকে লড়াই করছেন সোনালী আক্তার মল্লিকা ও সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে মনোনীত হয়ে তারা প্রতিকে লড়ছেন ইলোরা সোমা
এ দুই নবীন প্রার্থী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। নিজ প্রতিকের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের দিচ্ছেন সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত নতুন সমাজ গঠনের প্রতিশ্রুতি।