বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

জগতপুর কামারপাড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।

‎দিনাজপুরের বিরলে নতুন বছর উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৬ জানায়ারি) উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের কামারপাড়া খেলার মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎জগতপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইস্কান্দার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বিরল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং ১০নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাজ্জিদ আহম্মেদ কাজল।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল মান্নান, ১০নং রাণীপুকুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোঃ লাল মিয়া, জগতপুর স্বপ্ন ছায়া যুব সংঘের সভাপতি মোঃ তারিফ মাহমুদ প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ