বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

রামপালে প্লাষ্টিক পলিথিন দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।

বাগেরহাটের রামপালে প্লাস্টিক ও পলিথিন দুষণ প্রতিরোধে সুন্দরবন সুরক্ষায় বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় রামপাল বিআরডিবি’র অডিটরিয়ামে ইয়োথ ফর দ্যা সুন্দরবন ও রুপান্তরের ব্যানারে এ দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইয়োথ ফর দ‍্যা সুন্দরবনের সাধারণ সম্পাদক শেখ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শাহিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রেসক্লাব রামপাল’র নির্বাহী সদস‍্য ও বেলা’র সদস‍্য এ এইচ নান্টু, রুপান্তরের বাগেরহাট জেলা সমন্বয়ক খন্দকার জিলানী হোসেন। অন‍্যান‍্যের মধ‍্যে আরো বক্তব‍্য দেন, ইয়োথ ফর দ‍্যা সুন্দরবনের সলিল ঠাকুর, সুমাইয়া ইসলাম মিম, ঝুমকা কর্মকার, হাসানুল হক রনি, আবুবক্কর মোল্লা ও ফোরামের সম্পাদক শেখ রাসেল প্রমুখ।

কর্মশালায় সুন্দরবনকে দুষণ মুক্ত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নদী কেন্দ্রীক মৎস্য চাষী ও জেলেদের প্লাষ্টিক ও পলিথিন ব্যাবহারে নিরুৎসাহিত করা ও বিকল্প বিষয়ে অবহিত করা হয়।
এ কর্মশালার শুরুতে রূপান্তরের মাধ্যমে ইয়োথ ফর দ্যা সুন্দরবন কি কি পদক্ষেপ গ্রহন করেছে এবং এর ফলে কি ধরণের সুফল মিলেছে তার বিবরণ তুলে ধরা হয়।#

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ