বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

চট্টগ্রাম আনোয়ারা মেয়েকে নিয়ে মায়ের আত্মহত্যার, চেষ্টা মেয়ের মৃত্যু

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজের মেয়েকে নিয়ে খালে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা কালে ৮ বছর বয়সী মেয়ে রাইছার মৃত্যু হয়েছে।

এই অবস্থায় মা জান্নাতুল ফেরদৌস ( ৩২) চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি বেলা ১টার দিকে উপজেলা খাদ্য গুদামের পাশে ইছামতী খালে এই ঘটনা ঘটে। নিহত রাইছা (৮) উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের মেয়ে। ২ছেলে ১মেয়ে মাঝে রাইসা সবার ছোট এবং সে সদরের এক কিন্ডারগার্ডেন কেজি স্কুলে শিক্ষার্থী তার মা জান্নাতুল ফেরদৌস উপজেলা চাতরী ইউনিয়নের সুজার মোল্লা পাডার আব্দুল লতিফের মেয়ে। জান্নাতুল ফেরদৌসের শ্বশুরবাড়ির লোকজন জানান প্রতিদিনের মতো মেয়েকে নিয়ে স্কুলে বের হয় জান্নাতুল ফেরদৌস। পরবর্তীতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখতে পাই রাইছা মনি মারা গেছে।

এবং তার মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে জান্নাতুল ফেরদৌসের মা খদিজা আক্তার দাবি করেন , তার মেয়ের শশুর বাড়ির লোকজন ও শাশুড়ির অত্যাচারে তার মেয়ে জান্নাতুল ফেরদৌস তার নাতনিকে নিয়ে খালে ঝাপ দেয়। তিনি এই ঘটনার জন্য মেয়ের শাশুরী ও শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করেন। উদ্ধারকারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ জানান এক ভ্যান চালকের কাছে খবর পেয়ে অনুমানিক দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মা ও মেয়েকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতলে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুছার্রাত জানান পরীক্ষা নিরীক্ষার পর মেয়েটির মৃত্যু বিষয় নিশ্চিত করেন। মেয়ের মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন শিশুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাটানো হয়েছে, এবং মাকে আরো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে , তিনি আরো বলেন ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের কে আইনের আওতায় আনা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ