বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

মহান ২৭মাঘ উপলক্ষে চররমনী মোহন ইউনিয়নে খোশরোজ শরীফের আলোচনা সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মোঃ শাকিল হোসেন।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মোঃ শাকিল হোসেন।

মহান ২৭মাঘ ৮৯তম খোশরোজ শরীফ উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার ২০নং চররমনী মোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডে খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ময়দানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি, মহান ১লা মাঘ ১৪৩২ বাংলা, বৃহস্পতিবার দিনব্যাপী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ত্বরীকায়ে মাইজভান্ডারীয়ার বৈশ্বিক রূপদানকারী, শায়খুল ইসলাম হুজুর গাউছুল ওয়ারা আল্লামা শাহসূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভান্ডারীর জীবন ও আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এতে আরও আলোচনা করা হয় মুর্শিদ কেবলার স্থলাভিষিক্ত, খেলাফতপ্রাপ্ত আওলাদ, রাহবারে শরীয়ত ও ত্বরীকত মাওলানা শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভান্ডারীর দিকনির্দেশনা ও অবদান নিয়ে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহ আলম নান্টু মাইজভান্ডারী, প্রধান উপদেষ্টা, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া, লক্ষ্মীপুর জেলা।
অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া লক্ষ্মীপুর সদর উপজেলা কমিটি।
সভায় বক্তারা বলেন, খোশরোজ শরীফ ত্বরীকায়ে মাইজভান্ডারীয়ার ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন, যা ভক্ত-মুরিদানদের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ