
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম বন্দরে নিয়োগ দেওয়া হয়েছে গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধাকে । বন্দর বোর্ডের সিদ্ধান্তে অনুযায়ী গত ( ১২ জানুয়ারি) তাদের সঙ্গে চুক্তি সম্পাদনের পর এই নিয়োগ কার্যকর করা হয়। নিয়োগ প্রাপ্তরা হলেন আরবি মোঃ আল মিরাজ,মোঃ শাকিল, মোঃ মেহারাজ হোসেন , মোহাম্মদ মাহাবুবুল আলম, মোঃ সাফায়েতুল কাদের , সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মোহাম্মদ আমির হোসেন, মোঃ ইব্রাহিম, তারা সবাই গেজেট ভুক্ত জুলাই যুদ্ধ। নিয়োগ প্রাপ্তরা চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্যুৎ বিভাগ৷, হাড্রোগ্রাফি বিভাগ , প্রশাসন বিভাগ, নৌ বিভাগ, নৌ প্রকৌশল বিভাগ , অর্থ হিসাব বিভাগ , পরিকল্পনা বিভাগ , এবং বন্দরের বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করবেন। চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন ) মোহাম্মদ ওমর ফারুক বলেন জলাইযুদ্ধের আবেদনের পরিপ্রেক্ষিতে (৯জনকে) অস্থায়ী বৃত্তিতে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বেতন হবে থোক বরাদ্দ থেকে আউটসোসিং নীতিমালা মেনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনাল অফিসারের কার্যালয় থেকে জারি করা আদেশ জানানো হয়। বন্দরের কাজের স্বার্থের জুলাই যোদ্ধাদের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ সেবা সহযোগী বা সহকারি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যেই তাদের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।