
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
কক্সবাজার মহেশখালী মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে স্ক্র্যাপ ইয়ার্ডে সোমবার( ১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে এই আগুনের সুত্রপাত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির গুরুতর বিবেচনায় পার্শ্ববর্তী উপজেলা থেকেও একাধিক ফায়ার সার্ভিসে ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কক্সবাজার ফায়ার সার্ভিসে স্টেশনের সিনিয়ার স্টেশন কর্মকর্তা দোলন আচায্য বলেন মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই মহেশখালী ও চকরিয়া উপজেলা
ফায়ার সার্ভিস ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন নির্দিষ্ট কারণ জানা যায়নি। বিদ্যুৎকেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ও তারা ফোন রিসিভ না করাই এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। বিদ্যুৎকেন্দ্রে ভিতরের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছে। কি কারনে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। মহেশখালী ফায়ার সার্ভিসে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে, এবং তিনিও বিদ্যুৎকেন্দ্র উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানান।