বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

১০০ কেজি হরিণের মাংস সহ সুন্দরবন থেকে চার হাজার মিটার ফাঁদ জব্দ

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।

সুন্দরবনের কাগাদোবেকী এলাকা থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি) বিকালে সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন কাগাদোবেকী এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে ওই এলাকা থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। ওই সময় চোরা হরিণ শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত হরিণের মাংস ও ফাঁদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ