বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

চৌগাছা থানায় গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ, নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান–

মোঃ আসিফ ইকবাল রকি চৌগাছা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃ আসিফ ইকবাল রকি
চৌগাছা প্রতিনিধি।

চৌগাছা থানা এলাকায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পুলিশ সুপার, যশোর মহোদয়ের পক্ষ থেকে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) এই শীতবস্ত্র বিতরণ করেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), যশোর।

এসময় তিনি বলেন, গ্রাম পুলিশের মাধ্যমেই বাংলাদেশ পুলিশ অনেক গুরুত্বপূর্ণ অপরাধসংক্রান্ত তথ্য পেয়ে থাকে। গ্রাম পর্যায়ে যেকোনো ধরনের আইনশৃঙ্খলা রক্ষায় সর্বপ্রথম সহযোগিতার হাত বাড়িয়ে দেন গ্রাম পুলিশ সদস্যরাই। তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে গ্রাম পুলিশের সদস্যদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে চৌগাছা থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ যশোরের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ এবং গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ