বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

বাগেরহাটের রামপালে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ড. ফরিদুল ইসলাম

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।

বাগেরহাটের রামপালের পেড়িখালী বাজারে বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার পেড়িখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগ পেড়িখালী বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অথিতির বক্তব্য দেন বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। প্রধান অথিতির বক্তব্যে তিনি বার বার নির্বাচিত সাবেক প্রধান মন্ত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা করে সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোড়ল কারিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ আকন, উপজেলা বিএনপির সাবেক সদস্য শেখ মোতাহার আলী, শেখ আ. মজিদ প্রমুখ। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নারীসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।#

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ