বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

একই দিনে নির্বাচন গণভোট রিট শুনতে অপারগতা হাইকোর্টের

তৌহিদুল ইসলাম চৌধুরী।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী।

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তফসিল বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিড আবেদন শুনতেই অপারগতা প্রকাশ করছেন হাইকোর্ট।

বুধবার (৭জানুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই অপারগত জানান। আদালতের রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারি আইনজীবী ইউনুস আলী আকন্দ শুনানির শেষে তিনি সাংবাদিকদের বলেন বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্জ রিটটি শুনতেই অপারগতা জানিয়েছেন।

এরপর আমি আবেদনটি বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জমা দিয়েছি। এর আগেই গত (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্ট ওই রিটটি দায়ের করেন। রিট আবদানে গত ১১ ডিসেম্বর প্রকাশিত একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্য কারিতা স্থগিত চাওয়া হয়।

একই সঙ্গে রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষানার নির্দেশনা ও চাওয়া হয়। এই রিটে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ