বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ আলমগীর কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কিশোরগঞ্জের কটিয়াদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) সন্ধ্যা ০৬ টায় উপজেলার জালালপুর আনন্দবাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জালাল উদ্দিন, বিএনপির মনোনীত প্রার্থী, কিশোরগঞ্জ-২ আসন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মো.শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিক, মো. শহিদুল্লাহর, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম জায়দুল, পৌর বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক শাহজাহান সিরাজী, কটিয়াদী সরকারী কলেজের সাবেক এজিএস মো. সাইদুর রহমান সাইদু, কটিয়াদী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম বাবলু, পাকুন্দিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক আল ইমরান, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, জালালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নায়েম বাবুল, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুল, জালালপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন হারুন, বিএনপি নেতা আব্দুল কাদের ভূইয়া মধু, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজ, জালালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুল হক সজল, সহ-সভাপতি মো. আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সনের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি, জালালপুর ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ