বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

গাজীপুর-৩: বিএনপি প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চুর মনোনয়ন বৈধ ঘোষণা

​উসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

​উসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-০৩ (শ্রীপুর-গাজীপুর সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট চিকিৎসক ও জননেতা অধ্যাপক ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চুর মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

​শনিবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়। হলফনামা ও আনুষঙ্গিক সকল তথ্য সঠিক থাকায় তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সবুজ সংকেত দেওয়া হয়েছে।

​মনোনয়ন বৈধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রীপুর ও গাজীপুর সদর এলাকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। স্থানীয় নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।

​এক প্রতিক্রিয়ায় ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমার মনোনয়ন বৈধ হয়েছে। এটি জনগণের ভালোবাসার জয়। ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাব।”
​উল্লেখ্য, অধ্যাপক ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চু দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসা সেবা ও সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তার এই প্রার্থিতা আসনটিতে নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ