
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী সিআইপি মজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। তবে এতে কেউ হতাহত হয়নি, এই ঘটনার পর থেকেই এলাকায় জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে পুলিশের ধারণা এই ঘটনার সাথে বড় সাজ্জাদের লোকজন জড়িত থাকতে পারে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সি আই পি মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন।
এদিকে এই ঘটনায় একটি ভিডিও ফুটোজ সমাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক ও টুপি পড়া ৫ জন একসঙ্গে এসে বাড়ির সামনে দাঁড়ায়। একটু পর কোমর থেকে সবাই অস্ত্র বের করে গুলি ছুটতে ছুটতে দৌড়ে চলে যাই। সিআইপি মজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলার আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছিলেন। তিনি ২০২৪ সালে জানুয়ারিতে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসান থেকে স্বতন্ত্র ভাবে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন ও তিনি স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পুলিশের ধারণা চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ আলীর বাহিনীর অনুসারীরা গুলি করেছে। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আশে পাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
হামলাকারীদের শনাক্তে জন্য চেষ্টা চলছে। এদিকে ঘটনার কিছুদিন পূর্বে দুবাইয়ের একটি নাম্বার থেকে সিআইপি মজিবুর রহমানকে সাজ্জাদ আলীর পরিচয়ে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছিল। কিন্তু বিষয়টি তিনি আমলে নেননি। দুই দফা ফোন আসার পরও তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে কাউকে জানাননি।
আজ সকালে হামলার সময় তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। সিআইপি মজিবুর রহমান বলেন বড় সাজ্জাদের পরিচয় দিয়ে বিদেশি নাম্বার থেকে কিছুদিন পূর্বে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছিল। আমি বিষয়টি আমলে নিইনি দুইবার ফোন করা হয়েছিল আজকের ঘটনার সময় আমি ঘুমিয়ে ছিলাম। ঘটনা সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগ উপকারিশনার হোসাইন কবির ভূঁইয়া বলেন। চাঁদার দাবিতে ভয় দেখাতেই বাড়ির সামনে ও পিছনে একাধিক রাউন্ড গুলি করা হয়েছে। ঘটনার সময় মাইক্রো বাসে করে প্রায় ৭ থেকে ৮ জন মুখোশধারী এসে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। চাঁদার দাবিতে সাজ্জাদ বাহিনীর গুলি করে ভয় ভীতি প্রদর্শন নতুন কিছু নয়। এর আগেও এই সাজ্জাদ বাহিনী একাধিক ঘটনার মধ্যে গুলি প্রদর্শনকারে মানুষকে ভয় ভীতি দেখানোর অনেক প্রমান রয়েছে। এই বড় সাজ্জাদ সন্ত্রাসী বাইজিদ বোস্তামীর জান আলী নগর চালিতা তলী এলাকার আব্দুল গনি কন্টাকটারের ছেলে।
২০০৪ সালে জামিনে বেরিয়ে বিদেশে পালিয়ে যায় এই শীর্ষ সন্ত্রাস, বিদেশে বসে চট্টগ্রাম নগরী অপরাধ জগতের ডন হিসেবে নিয়ন্ত্রণ করে আসছেন এই সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ।