বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

নাসিরনগর উপজেলা সাইবার দলের আংশিক কমিটি ঘোষণা

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (এনসিপি)-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অধীন নাসিরনগর উপজেলা আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নয়ন খাঁন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সামছুল আলম ভূঁইয়া।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, সহ-সভাপতি সৈয়দ মোক্তাদির ও আব্দুস সালাম খান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফয়সাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে এম আর রিফাত, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, প্রচার সম্পাদক শরীফ আহমেদ, দপ্তর সম্পাদক রাফসান আহমেদ রিপন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মানিক মিয়া, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মামুন মীর এবং কৃষি ও জলবায়ু বিষয়ক সম্পাদক হিসেবে দ্বীন ইসলাম দায়িত্ব পেয়েছেন।

জেলা সাইবার দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই আংশিক কমিটি আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ