বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

প্রকাশ্যে ধূমপান করলে মোটা অংকের জরিমানাভুক্তে হবে অধ্যাদেশ জারি

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।

পাবলিক প্লেসের আওতায় এর পাবলিক প্লেসের ধুমপান শাস্তি বাড়িয়ে ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধনী অধ্যাদেশ ২০২৫ জারি করেছে রাষ্ট্রপতি। এতে প্রকাশ্য ধূমপান করায় গত মঙ্গলবার ৩০ শে ডিসেম্বর রাতে আইন মন্ত্রণালয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। ২০০৫ সালে ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধন করে এ অধ্যাদেশ জারি করা হয় , এছাড়া অধ্যাদেশ তামাকের প্যাকেজিংয়ে বাধ্যতামূল স্ট্যান্ডার প্যাকেজিং করা হয়। তামাক জাত দ্রব্য প্যাকেটে গায়ে বিদ্যমান ৫০ শতাংশ পরিবর্তনে ৭৫ শতাংশ এলাকা জুড়ে স্বাস্থ্য সম্পর্কিত সতর্কনীয় মদ্রণের বিধান সংযোজন করা হয়েছে। অধ্যাদেশে পাবলিক প্লেসের সংজ্ঞা ব্যাপক ভাবে বাড়ানো হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান , অফিস, হাসপাতাল , রেস্টুরেন্ট হোটেল, শপিং মল , পরিবহন টার্মিনাল, পার্ক , এমনকি ভবনের বারান্দা প্রবেশপথ ও আশেপাশের উন্মুক্ত স্থান এর আওতায় পড়বে। এসব স্থানে ধূমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাবলিক প্লেসে ধূমপান জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ২ হাজার টাকা করা হয়েছে। এছাড়া আগের আইনে পাবলিক প্লেসে ধূমপানের জন্য একটা নির্ধারণের যে বিধান ছিল অধ্যাদেেশ বাতিল করা হয়েছে। নতুন অধ্যাদেশ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওটিটি প্ল্যাটফার্ম সিনেমা নাটক প্রোমাণ্যচিত্রে তামাক ও সিগারেটের ব্যবহার দ্রব্য প্রচারণ নিষিদ্ধ করা হয়েছে। পরেন্ট অব সেলসে তামাকজাত দ্রব্যের প্যাকেট বা মোড়ক প্রদর্শন ও নিষিদ্ধ ক্রেতার কাছে বিক্রি সময় ছাড়া সব পণ্য দৃষ্টির আড়ালে রাখতে হবে। করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সি এসআর) নামে তামাক কোম্পানির নাম লেগো বা সহায়তা প্রদর্শন ও নিষিদ্ধ করা হয়েছে। অধ্যাদেশ এই বিধান লঙ্ঘনের জরিমান ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা করা হয়েছে। অধ্যাদেশ সব তামাক জাত পণ্যের প্যাকেটে উভয় পাশে কমপক্ষে ৭৫ শতাংশ জায়গা জুড়ে রঙ্গিন ছবি ও লেখা সহ স্বাস্থ্য সতর্কবার্তা বাধ্যতামূলক করা হয়েছে। আগের আইনি ৫০ শতাংশ জায়গা জুড়ে সতর্কবার্তা দেওয়া বাধ্যতামূলক ছিল।

তামাক জাত দ্রব্যের প্যাকেজিং উৎপাদনের তারিখ ও কুইট লাইন হেল্প নাম্বার উল্লেখ করতে হবে। স্ট্যান্ডার প্যাকেজিং ছাড়া তামাক বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। আইন ভঙ্গের অভিযোগ ও মামলার ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধ প্রযোজ্য হবে। প্রয়োজনে কর্তৃপক্ষ অবৈধ বিজ্ঞাপন সারাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবে বলেও অধ্যাদেশ উল্লেখ করা হয়ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ