মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

ওসমান হাদী’র উপর নৃশংস হামলার প্রতিবাদে বিরলে বিএনপি’র বিক্ষোভ মিছিল

মুরছালিন হোসেন, ‎বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মুরছালিন হোসেন, ‎বিরল (দিনাজপুর) প্রতিনিধি।

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদী’র উপর নৃশংস হামলার প্রতিবাদে দিনাজপুরের বিরলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

‎শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বকুলতলা মোড়ে সমাবেশে মিলিত হয়ে পরে মিছিলটি একই স্থানে এসে সমাপ্তি করেন।

‎সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপি’র নির্বাহী সদস্য এবং দিনাজপুর-০২, (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলা প্রচার দলের আহ্বায়ক এবং উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস প্রমুখ।

‎বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার জন্য দুষ্কৃতকারীরা নীলনকশা অনুযায়ী কাজ করছে। নির্বাচনকে বিঘ্নিত করতেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এর আগে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগের সময় গুলি করেন দুষ্কৃতকারীরা। এই দুটি ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

‎উল্লেখ্য যে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ