মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

বিরলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৮ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা।

মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।

দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ষাড়াশী অভিযানে ০৮ জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়েছে।

তাদেরকে পরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনব্যপি চলমান অভিযানে গ্রেফতারকৃত ০৮ জনের মধ্যে ০৩ জন মাদক বিক্রেতা এবং বাকি ০৫ জন মাদকসেবী রয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ।

গ্রেফতারকৃত উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের মাধববাটী গ্রামের মৃত খাজিম উদ্দীনের পুত্র রবিউল (৩৭)কে মাদক সেবনের অপরাধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা জরিমানা, একই ইউনিয়নের করলা গ্রামের সাইদুর রহমানের পুত্র নিশাত (৩৫)কে মাদক সেবনের অপরাধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা জরিমানা, ছোট তিলাইন গ্রামের মৃত সৈয়দ আলী’র পুত্র শাহিন আলম (৩০) কে মাদক বিক্রির অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা জরিমানা। উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের ওকড়া গ্রামের মৃত দলিল উদ্দীনের পুত্র আবুল কালাম আজাদ (৩২)কে মাদক সেবনের অপরাধে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০/- টাকা জরিমানা, একই ইউনিয়নের চকবালা গ্রামের আমিনুল ইসলামের পুত্র রানা (১৯)কে মাদক সেবনের অপরাধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০/- টাকা জরিমানা করা হয়েছে।
বিরল পৌর-শহরের শাহাপাড়া এলাকার সাইফুল ইসলামের পুত্র হাফিজুর রহমান হাবিব (২৯)’কে মাদক সেবনের অপরাধে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা জরিমানা, পৌর-শহরের ভাড়া বাড়িতে রাতে অভিযান চালিয়ে মাদক বিক্রির অপরাধে এক দম্পত্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত। মাদক বিক্রেতা স্বামী পৌর-শহরের জয়নালপাড়া এলাকার আব্দুল খালেক এর পুত্র হাফিজুর রহমান (৪০)কে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা জরিমানা ও হাফিজুর রহমানের স্ত্রী মানছুরা বেগম (৩০) কে মাদক বিক্রির অপরাধে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ