বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

বোয়ালখালীর গোমদন্ডী ফুলতলে গাউছিয়া বিরিয়ানী হাউস এর শুভ উদ্বোধন

মোঃ তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মোঃ তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী ফুলতলে আরাকান রোড সংলগ্ন গাউছিয়া বিরিয়ানী হাউস এর শুভ উদ্বোধন করা হয়।

সুবিধা সমূহ মধ্যে রয়েছে: গরু ও মহিষের মাংসের ওরশ বিরিয়ানী ও সপ্তাহে একদিন মেজবানী আয়োজন। উদ্বোধন উললক্ষে রয়েছে ২০% ছাড়। যে কোন অনুষ্ঠানের বিরিয়ানির অর্ডার নেওয়া হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদে আছর ফুলতল যাত্রী ছাউনির পেছনে, পেতন আউলিয়া সুপার মার্কেট, ২য় তলা, গাউছিয়া বিরিয়ানী হাউস এর শুভ উদ্বোধন করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন-চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও শ্রীপুর বুড়া মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শোয়াইব রেজা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা ফোরকান কাদেরী, মাওলানা সাইফুল ইসলাম কাদেরী, মুহাম্মদ জানে আলম, পরিচালক মোহাম্মদ পারভেজ খান, মুহাম্মদ খাইরুল বশর।

স্থানীয়দের মধ্যে ছিলেন হোসেন মো: ইরফান, আবদুল মান্নান, মো: কফিল, মো: মামুন মিয়াজি, খোরশেদ আলম, মুহাম্মদ আকতার প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ