মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন।

মোঃ লিটন রাজ জামালপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

মোঃ লিটন রাজ জামালপুর প্রতিনিধি :

জামালপুরে আটজন সাংবাদিক ও দলিল লেখকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনাকে ভিন্ন খাতে চালিয়ে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দলিল লেখক নওশাদকে ভিকটিম সাজিয়ে নাটক সাজানোর অভিযোগে জাহিদুল হক সেলিম ও তার সশস্ত্র ক্যাডার রাশেদুল হাসান নওশাদকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

আজ দুপুরে ফৌজদারি মোড়ে আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন—
বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম-মহাসচিব, জামালপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি এবং দৈনিক জামালপুর দিনকাল ও সাপ্তাহিক বাংলা পত্রিকার প্রকাশক আলহাজ্ব মোঃ আরজু আকন্দ, তার সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধি।

মানববন্ধনে বক্তব্য রাখেন—
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হানিফ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, মিথ্যা মামলার মাধ্যমে সাংবাদিকতা ও দলিল লেখক সমাজকে বিভ্রান্ত ও হয়রানি করার অপচেষ্টা সফল হবে না। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে অন্যদের মধ্যে সাংবাদিক, দলিল লেখক, সমাজকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ