মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

দর্জি বিজ্ঞান প্রশিক্ষনের মাধ্যমে নারীর আত্মকর্ম সংস্থান প্রকল্প।

কয়রা খুলনা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

কয়রা খুলনা প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলায় ২নং কয়রায় অবস্থিত রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থা দর্জিবিজ্ঞান প্রশিক্ষণ শুভ উদ্বোধন অনুষ্ঠান (৩ ডিসেম্বর) বুধবার বেলা ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মনিরুজ্জামান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোছা: শাহানারা জামাল ইউপি সদস্য কয়রা সদর ইউনিয়ন, অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক রাবেয়া খাতুন। নিজস্ব উদ্যোগে এলাকার অসহায়, বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা নারীদের আত্ম কর্মসংস্থানের উদ্দেশ্যএবং বেকার সমস্যা দূরীভূত করার জন্য এই প্রকল্পের আয়োজন করা হয়েছে। স্বেচ্ছাসেবী এই সংস্থাটি বিগত কয়েক বছর অত্র এলাকায় উন্নয়ন মূলক কাজের পাশাপাশি জলবায়ু নিয়ে কাজ করে আসছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ