
কয়রা খুলনা প্রতিনিধি : মোস্তফা রেজওয়ানুল করিম
খুলনার কয়রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কয়রা উপজেলা শাখার আয়োজনে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিল বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, কয়রা উপজেলা যুব দলের আহবায়ক শরিফুল আলম, বিএনপি নেতা এফ এম মনিরুজ্জামান, নেতা কোহিনূর আলম, সাবেক ছাত্রদল নেতা মঞ্জুরুর মোরর্শেদ, আব্দুস সামাদ, আব্দুর রহিম সানা, যুব দল নেতা এহাসানুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডি এম হেলাল উদ্দিন, বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, সিরাজুল ইসলাম, কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদুল হাসান, ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওলানা আবুল কাশেম।