মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

মোঃ কামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মোঃ কামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮ নং চর এলাহী ইউনিয়নের বাদামতলী বাজারে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ওসামা বিন লাদেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের মেম্বার ও চর এলাহী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কবির এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আফসার ভাইয়েরান।

এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিলাদ শেষে বিশেষ মোনাজাতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জননেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়। পাশাপাশি ৮ নং চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মরহুম মোঃ হানিফ শিকদারের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ