শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

খুলনায় ৮ দলের সমাবেশ সফলে চিতলমারী জামায়াতের নেতাকর্মিরা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।

খুলনায় ৮ দলের সমাবেশ সফল করতে বাগেরহাটের চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মিরা বিশাল বিশাল মিছিল সহকারে অংশ গ্রহন করেছেন। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে এ বহরটি রওনা দেয়। মিছিলের নেতৃত্ব দেন চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান ও জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, সাংগঠনিক সম্পাদক মাওলনা মিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামী মনোনীত বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু সাঈদ, কলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ একলাচুর রহমান, হিজলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা সোহেল শেখ ও শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলনা আব্দুল কাদের প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে খুলনার শিববাড়ী বাবরী চত্বরে বিভাগীয় সমাবেশ সফল করতে আমরা যোগ দিতে যাচ্ছি। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টিসহ আটটি আন্দোলনরত রাজনৈতিক দলের উদ্যোগে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। ‘সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।’

নিয়ামত সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক
চিতলমারী মেইন রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলা মেইন রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) রাত ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে এ কমিটি হয়। বাজারের সিনিয়র ব্যবসায়ী মোঃ ফজল আলী খানের সভাপতিত্বে উপস্থিত ব্যবসায়ীদের সম্মতিক্রমে কমিটিতে ব্যবসায়ী মোঃ নিয়ামত আলী খানকে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলম মুন্সিকে সাধারন সম্পাদক করা হয়।

এ ছাড়া উক্ত কমিটিতে মোঃ সোহরাব হোসেনকে সহ-সভাপতি, মোঃ রফিকুল ইসলামকে যুগ্ম-সম্পাদক, শ্যামল দাসকে সাংগঠনিক সম্পাদক, মোঃ মেরাজ খানকে কোষাধ্যক্ষ, খান জাহিদুরকে দপ্তর সম্পাদক, মোঃ জাহাঙ্গীর শেখ, মোঃ রিয়াদ মুন্সি ও মোঃ মিলু খলিফাকে নির্বাহী সদস্য করা হয়েছে। এই বাজারে ১৬০ জন ব্যবসায়ী সদস্য রয়েছে। #

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ