মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শাহজাদপুরে বিএনপির নির্বাচনী প্রচারণা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।

সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “নবীন-প্রবীণ মিলে মিশে, ভোট দেব ধানের শীষে” এই স্লোগানকে কেন্দ্র করে বিএনপির নির্বাচনী প্রচারণা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চুনিয়াখালীপাড়া মহল্লায় এ সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন সবুজের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ড. এম এ মুহিত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম শাকিক।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, ড. এম এ মুহিতের রাজনৈতিক উপদেষ্টা মো. আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জব্বার, উপজেলা বিএনপির অ্যাডিশনাল পিপি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে. এম. রায়হান উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী মো. আইয়ুব আলী, কোকো স্মৃতি সংসদের সভাপতি মো. আব্দুস সালাম, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. আল আমিন হোসেন এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলীসহ অন্যান্যরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ মুহিত বলেন, আমরা সবাই শাহজাদপুরের মানুষ। আমার বাবা ড. এম এ মতিনও এই এলাকার সন্তান। আমি রাজনৈতিক অঙ্গনে এসেছি মানুষের কল্যাণের লক্ষ্যে। বিএনপি ক্ষমতায় এলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। ১৫ বছর এ দেশে সঠিকভাবে ভোট হয়নি, ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি। এখন ভোটের সুযোগ এসেছে, তাই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। ধানের শীষের প্রার্থী হিসেবে আমি যদি নির্বাচিত নাও থাকি, তবু এমন কিছু প্রতিষ্ঠান গড়ে যেতে চাই যাতে শাহজাদপুরের মানুষ দীর্ঘমেয়াদে উপকৃত হয়।

তিনি আরও বলেন, বিএনপি বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশকে সঠিক পথে পরিচালিত করেছে। আমাদের ঘোষিত ৩১ দফা অনুযায়ী তারেক রহমানের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে বন্যা, খরা ও বিভিন্ন দুর্যোগে জনগণ সুবিধা ভোগ করতে পারবে। যদি আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, তবে তাকে একটি ভোট উপহার দিতে হবে।

সমাবেশ শেষে স্থানীয় বাউল শিল্পী তপন বাউলের পরিবেশনায় বাউল গান পরিবেশন করা হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে আয়োজক আমীর হোসেন সবুজের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ