বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে–গুলি করে হ*ত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি: মোঃ শাকিল হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি: মোঃ শাকিল হোসেন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর এলাকায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে কুপিয়ে ও গুলি করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে আটটার দিকে চন্দ্রগঞ্জের মোস্তাফার দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে আবুল কালাম জহির দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও গুলি করে ফেলে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করলেও তার মৃত্যু নিশ্চিত করা হয়।

পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার ও স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এ হ*ত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ