বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

দিনাজপুরের রাজবাটীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ জন: তাৎক্ষণিক জামায়াতের নেতৃবৃন্দরা আর্থিক সহায়তায় ও খোঁজখবর নেন।

মো:সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মো:সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

দিনাজপুরের রাজবাটী সবজি বাগান এলাকায় একটি ঘরে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল আনুমানিক ৩ টার দিকে এ আগুনে অন্তত দুইজন দগ্ধ হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা দুইজন মারাত্মকভাবে দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত দিনাজপুর জিয়াহার্ড ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এবং তাদের শারীরিক অবস্থার বিষয়ে জানতে ঘটনাস্থল ও হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। তারা আহতদের চিকিৎসা সহায়তায় তাৎক্ষণিকভাবে আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দিনাজপুরসহ শাখার আমীর সিরাজুস সালেহীন, শহর সেক্রেটারি মো. রাসেল রানা এবং ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর পৌর পূর্ব থানা সেক্রেটারি লিটন আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত ঘটে বৈদ্যুতিক বিচ্ছিন্ন কারণে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ