মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

চিরিরবন্দরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমজাদ হোসেন, উপজেলা প্রতিনিধি, চিরিরবন্দর (দিনাজপুর)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন, উপজেলা প্রতিনিধি, চিরিরবন্দর (দিনাজপুর)

৭ই নভেম্বর, জাতীয় ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ দিন— স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক এই দিনটি আমাদের নতুন করে অনুপ্রাণিত করে দেশমাতৃকার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়।

এই উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) চিরিরবন্দর উপজেলা বিএনপির উদ্যোগে “৭ই নভেম্বরের পটভূমি ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া,
সাবেক এমপি ও সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আলোচনা সভায় বক্তারা বলেন,
“আসুন আমরা সবাই মিলিত হই— গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে সঠিক পথে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকি। ধানের শীষের বিজয় হোক জনগণের বিজয়।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ