
মোঃ মিজু আহমেদ
ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ও ভুরুঙ্গামারির দুধকুমার ও অন্যান্য নদ-নদীর পানি বেড়ে চলেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সোমবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্ট বিপৎসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি বাড়ায় তলিয়ে গেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসল। এদিকে উজান থেকে নেমে আসা পানির স্রোতের সাথে ভেসে এসেছে অসংখ্য গাছের গুড়ি। এসব গুড়ি রবিবার সন্ধ্যা থেকে স্থানীয় জনগণ সাতরীয়ে সংগ্রহ করেন। শুধু কাঠ নয় তীর থেকেই অনেকে ধরেছেন বড়ো বড় মাছ । এসব কাঠের গুড়ির সাথে ভেসে এসেছে বিষাক্ত সাপ।
স্থানীয়দের ধারণা ভারী বৃষ্টিপাত ও তীব্র স্রোতে ভেসে আসা কাঠ ও গাছের গুড়ি ভারতের বিভিন্ন বনাঞ্চল থেকে কালজানি নদী হয়ে দুধকুমার নদে ভেসে আসতে পারে। ফলে এসব কাঠ ও গাছের গুড়ি রায়গঞ্জ, চর দামাল গ্রাম, বড়বাড়ি, পাঁচ মাথা ঘাট, বেরুবাড়ি সহ বিভিন্ন এলাকায় নদীর ধারে লোকজন সংগ্রহ করতেছেন ।
এসব গাছের গুড়ির সাথে মাছ ও মরা গরুসহ বিভিন্ন প্রজাতির প্রাণী ভেসে আসতে দেখা গেছে বলে জানান তারা ।
স্থানীয় প্রশাসন জানান এসব গাছ ভুটান থেকে ভারতের হাসিমারা বনাঞ্চল (হাসিমারা ফরেস্ট) হয়ে ভেসে আসতে পারে ।