বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সীতাকুণ্ডে ফারজানা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

মো: রমিজ আলী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ফারজানা আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল(২ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যা ৭:৩০ টায় খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ৫নং ওয়ার্ড মৌলভি পাড়া আব্দুল রহমানের ছেলে মো. ইউনুসের বাড়ি থেকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এই মরদেহটি উদ্ধার করে।

নিহত ফারজানা আক্তার হলেন ভাটিয়ারী ৫নং ওয়ার্ড মৌলভীপাড়া আবদুল রহমানের ছেলে মো. ইউনুস প্রকাশ রুবেলের স্ত্রী। সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আবদুল রশিদ সারেং বাড়ির আবু তাহেরের মেয়ে। ফারহানার আক্তারের দুই বছর বয়সি একটা পুত্র সন্তান রয়েছে।

ফারজানা আক্তারের বাবা মো. আবু তাহের বলেন, আমার মেয়ে আত্মহত্যা করে নাই, আমার মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজনেরা চক্রান্ত করে মেরে ফেলেছে। বিয়ের পর থেকে ফারজানার স্বামী ও তার পরিবারের সবাই তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে বলে জানার ফারজানার বাবা।
নিহত ফারজানার ভাই কামরুল জানান, দীর্ঘদিন ধরে আমার বোনের স্বামীসহ পরিবারের লোকজন যৌতুকের জন্য বিভিন্ন নির্যাতন করতেন।ফারজানার ভাই বলেনবযৌতুকের কারণে আমার বোনকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। সোমবার সন্ধ্যায় আমার বোনের স্বামীর মোবাইল ফোন থেকে তার বন্ধু ফোন করে বলে আমার বোন আত্মহত্যা করছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখতে পাই মরদেহ ঘরের তীরের সাথে ঝুলিয়ে আছে। পা মাটির সাথে লাগানো রয়েছে। আমার বোন আত্মহত্যা করে নাই, আমার বোনকে মেরে ফেলেছে তারা।

নিহত ফারজানার স্বামী মো. ইউনুস বলেন, আমি চাকরিতে ছিলাম। এসে শুনি আমার বউ আত্মহত্যা করছে। 
তিনি আরও বলেন, আমার বউ ফারজানা অনেক ভালো ছিলো। আমার সঙ্গে কখনো ঝগড়া হত না। ফারজানা আত্মহত্যা নাকি তাকে হত্যা করা হয়েছে, সেটা  ময়নাতদন্ত করা হলে জানা যাবে।

এই ঘটনায় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এস.আই আশরাফ সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি ঘরের আরের সাথে হাঁটু বাঁকা করে ঝুলে আছে মরদেহ। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি। 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ