শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শরণখোলায় পানি কমিটি গঠনে সভাপতি খাদেমুল ইসলাম ও সাধারণ সম্পাদক খোকন

মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি :

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা একটি অবহেলিত উপকূলীয় অঞ্চল। ঝড় বন্যা,জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা সুপ্রিয় পানির সংকট উপকূল বাসীর যেনো নিত্য সংঙ্গী।

এসকল সংকট নিরসনের প্রয়াসে গঠন করা হয়েছে শরণখোলা পানি কমিটি। আজ বুধবার (২০ আগস্ট) বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব খাদেমুল ইসলাম কে সভাপতি ও সিদ্দিকুর রহমান খোকনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পানি কমিটি গঠন করা হয়েছে।

উপকূলীয় অঞ্চলে ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর বাস্তবায়নে ওশান গ্র্যান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় রায়েন্দা বাজার অগ্রদূত ক্লাবে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে পানি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ সরোয়ার আলম সহ-সভাপতি মোসাম্মৎ শামসুন্নাহার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম সাংগঠনিক সম্পাদক পারভিন আকন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামীম হোসেন সুজন দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জমাদ্দার মোঃ মহিউদ্দিন বাদল, জিয়া মজিদ, দুলাল ফরাজী, অধ্যাপক বুলবুল শেখ, আব্দুর রহমান, মোঃ লিটন, পারভেজ হোসেন, আশীষ ঋষি, শ্যামলী রানী, হাজেরা বেগম, ফরিদ খান, নাজনীন নাহার। কমিটি গঠন সভায় স্বাগত বক্তব্য ও প্রকল্প সম্পর্কে আলোচনা করেন উত্তরণের ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোছাঃ নাজনীন নাহার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ