শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শরণখোলায় জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর, আশ্রয়ন প্রকল্প ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা পরিদর্শনে আসেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান।

জেলা প্রশাসক মহোদয়কে শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন জুয়েল, মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এ সময়ে তিনি অত্র উপজেলার বিভিন্ন দপ্তর উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আশ্রয়ন প্রকল্প ও শিক্ষা প্রতিষ্ঠান। পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় বিভিন্ন দপ্তরে পরিবেশ বান্ধব গাছের চারাগাছ রোপণ করেন ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজ খবর নেন।খাদা গ্রামের ও রাজাপুর গ্রামের আশ্রয় প্রকল্প পরিদর্শন করেন এবং হতদরিদ্র পরিবারের সাথে কুশল বিনিময় করেন।

শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রত্যন্ত অঞ্চলের সুন্দরবন সংলগ্ন রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি মূলক বিভিন্ন দিকনির্দেশনা দেন।শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা শোনেন।প্রত্যন্ত অবহেলিত অঞ্চল হিসেবে শিক্ষক শিক্ষার্থীদের কিছু চাওয়া পাওয়ার কথা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেন। জেলা প্রশাসক মহোদয় কিছু কিছু বিষয়ে আশ্বস্ত করেন শিক্ষার্থীদের।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ