শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

দিনাজপুর সরকারি কলেজে “জুলাই স্মৃতি আন্ত:ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” উদ্বোধন

মোঃ সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার, দিনাজপুর
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আজ শনিবার (২ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হলো “জুলাই স্মৃতি আন্ত:ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫”।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ এ.কে.এম আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়াও উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মুশফিকুর রহিম, যিনি তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে গঠনমূলক ও ইতিবাচক মানসিকতা বিকাশে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ বলেন—“শিক্ষার পাশাপাশি খেলাধুলা একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়—“জুলাই কেবল একটি ক্যালেন্ডারের মাস নয়, এটি আমাদের আত্মত্যাগ, আদর্শ ও ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস বহন করে। সেই চেতনাকে ধারণ করেই এ টুর্নামেন্টের আয়োজন।”

টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের দলগুলো অংশগ্রহণ করছে। দিনব্যাপী খেলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে যেমন উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে, তেমনি তৈরি হয়েছে সৌহার্দ্য ও বন্ধুত্বের এক দৃঢ় বন্ধন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ