শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বায়ু দূষণ বন্ধ করতে ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর গাছ লাগানো কর্মসূচি।

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার(ভোলা)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার(ভোলা)

দেশ যখন বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের গুপ্ত কর্মসূচির কর্মকান্ডে অস্থিরতা বিরাজ করছে, দেশের গ্রাম-গঞ্জ, শহর- সিটি যখন দূষিত বাতাসে জর্জরিত, দেশ জুড়ে যখন বায়ুদূষণ জনিত রোগ বেড়ে চলেছে, এমতাবস্থায় ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর এক ভিন্ন ধর্মী কার্যক্রম, সদেশের বিভিন্ন শহর, গ্রামে
বায়ু দূষণ রোধে ও পরিবেশ সুন্দর করার লক্ষে ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ করছেন গাছ লাগানো কর্মসূচি, এ গাছ লাগানো কর্মসূচিতে রয়েছে বিভিন্ন ধরনের গাছ যেমন পেয়ারা, আম, জলপাই, বড়ই ও কাঁঠাল গাছ, এছাড়া আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে, এছাড়াও অত্যন্ত সুনামের সাথে মানুষের খেদমত করছেন ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ। এবং অনেক অসহায় হতদরিদ্র এবং অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন এই কাফেলার স্বেচ্ছাসেবকরা, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে মানুষের সেবায় আরও এগিয়ে যেতে চান তারা,
গাছ লাগানো কর্মসূচিতে উপস্থিত হন ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব ও
সহ সভাপতি মাওলানা ইউসুফ মাহমুদ এবং মাওলানা তামিম আদনান ও হাফেজ মাসরুরুল হক,
বর্তমানে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম চলমান রয়েছে, এবং ধারাবাহিক ভাবে সারা দেশে সম্পন্ন হবে এ কার্যক্রম। ঢাকার কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ও ভোলার বিভিন্ন জায়গায় ইতিপূর্বে গাছ লাগানো কর্মসূচি সফল ভাবে সম্পন্ন হয়েছে, পরবর্তী ধাপে আরো বেশ কয়েকটি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, এই কর্মসূচি নেটিজেনদের মধ্যেও ভালো সারা ফেলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ