বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

বালু বোঝাই বাল্কহেড ডুবল, ভোলার নদীতে।

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার (ভোলা)
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার (ভোলা)

তীব্র স্রোতের কবলে পড়ে ভোলার মেঘনা নদীতে কয়েকজন শ্রমিকসহ একটি বালু বোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাল্কহেডে থাকা শ্রমিকদের জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল ৯.১৫ টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শ্রমিকসহ বালু বোঝাই বাল্কহেডটি ভোলার খাল এলাকায় এসেছিল। এ সময় তীব্র স্রোতের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাল্কহেডে থাকা শ্রমিকরা জীবিত উদ্ধার করা হয় । বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন। তিনি বলেন, তীব্র স্রোতের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। এ ঘটনায় কেউ নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। খোঁজ নিতে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ