শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লিফলেট বিতরণ

বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:

“জুলাই এর প্রেরণা দিতে হবে ঘোষণা “এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় নতুন কোর্ট চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা আহ্বায়ক এস এম সাদ্দাম, সদস্য সচিব আজরুবা আরাবি নওরিন, যুগ্ন সদস্য সচিব শেখ বাদশা, মূখ্য সংগঠক আব্দুলাহ আল রুম্মানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এসময় জুলাই উপস্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয় সূচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি প্রদানসহ ৭দফা দাবি তুলে ধরেন। তারা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিকে শক্তিশালী করবার আহ্বান জানান তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ