মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

কেএল ডমিনেটরস একাদশকে হারিয়ে সেমিফাইনালে কাজীপাড়া সুপার স্টার একাদশ

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)

সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপি কতৃক আয়োজিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টে কেএল ডমিনেটরস একাদশকে হারিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে,কাজীপাড়া সুপার স্টার একাদশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত খেলায় কাজীপাড়া সুপার স্টার একাদশে’র কাছে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত হয় কেএল ডমিনেটরস একাদশ। শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্ট। সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ এর প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন,বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব,চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী।

বৃহস্পতিবার বিকাল ৩:৩০টায় ঐতিহাসিক কুমিরা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের এই খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন,কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো শাহাবুদ্দিন।
খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধের খেলা ০-০ গোলে খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের ০-০ শূন্য গোলে খেলার নিধারিত সময় শেষ করে।পরবর্তীতে খেলায় কাজীপাড়া সুপার স্টার ট্রাইবেকারে ৫-৩ গোলে কেএল ডমিনেটরস একাদশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন।খেলার শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণের এ খেলায় উভয় দলের খেলোয়াড়রা বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও কোন গোল করতে পারেনি। এ খেলা ট্রাইবেকারে জয় নিয়ে মাঠ ছাড়েন কাজীপাড়া সুপার স্টার একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে টানটান উত্তেজনাপূন্য হয় খেলা।পরবর্তীতে ট্রাইবেকারে খেলা গড়ায়।ট্রাইবেকার শেষে কেএল ডমিনেটরস একাদশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে কাজীপাড়া সুপার স্টার একাদশ।এই গুরুত্বপূর্ণ খেলাই বাংলাদেশ জাতীয় দলের এবং বিভিন্ন নাম করা ক্লাবের খেলোয়াড়রা অংশ গ্রহন করেন।

কাজীপাড়া সুপার স্টার একাদশ:
ফাহিম সোহেল-ঢাকা আরামবাগ
আক্তার হোসেন-চট্টগ্রাম আবাহনী
খোরশেদ,সাকিব-চট্টগ্রাম আবাহনী,বাবু,নোকাই,শহিদুল ইসলাম সুমন-বাংলাদেশ জাতীয় এ দল,সাদি-কক্সবাজার ব্রাদাস ইউনিয়ন,রুমন,শিবলু,ফখরুল, আরাক,হাসান,সনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ