শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

নেত্রকোনা পূর্বধলায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনা পূর্বধলায় অতি ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দী নেত্রকোনার পূর্বধলায় অসহায় ও হতদরিদ্র ৬ শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রবাসি ও বিশিষ্ট সমাজ সেবক আমানুর রশিদ খান জুয়েল।  তিনি ( ১৩ অক্টোবর) রবিবার  উপজেলার ঘাগড়া, জারিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

উপজেলার ঘাগড়া বাজার, খাটুয়ারী,নাটেরকোনা ৩ এলাকায় এসব ত্রাণ সমামগ্রী বিতরণ করেন। বিতরণের সময়  উপস্থিত ছিলেন, হাজী আবুল বাসার,বজলুর রশিদ খান ইফেল, মোস্তফা কামাল,তৌহিদুল কবীর রাছেল,রেজাউল করিম লেলিন, মানিক মিয়া, মতি আকন্দ,হিরা আকন্দ,অমল চন্দ্র দশ, সিরাজুল ইসলাম, আব্দুল হালিম লাল চান প্রমুখ সহ অন্যেরা। 

এসময় বন্যা কবলিত ১হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ভোজ্য তেল ১ লিটার বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ