বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নেত্রকোনা পূর্বধলায় বিষপানে কিশোরীর মৃত্যু

সাগর আহমেদ জজ,, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ,,
বিশেষ প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় বিষপানে রুপা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুপা আক্তার পূর্বধলার বিশকাকুনী ইউনিয়নের জামাইকোনা গ্রামের আবুল কালামের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রেমসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই সাকিব রুপাকে বকাবকি করে। এতে অভিমান করে রুপা সবার অজান্তে বিষপান করে। তার মা নূরুন্নাহার খাতুন টের পেয়ে পরিবারে লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ